Header Ads

Header ADS

দ্যা মিনিং অফ লাইফ

আমাদের মন হলো এমন এক যন্ত্র যার সাহায্যেই আমরা কাজ করি। তাই আমাদের নির্ভুলভাবে চিন্তা করতে হবে, যাতে কোনটি গুরুত্বপূর্ণ আমরা যেন মনে রাখতে পারি এবং কোনটি মূল্যহীন যা ভুলে যেতে পারি । আর এমন আবেগে আপ্লুত হতে হবে যাতে আমরা কার্যকরী কিছু করতে পারি এবং যন্ত্রনাময় বা অপ্রয়োজনীয় সব কিছুই দূর করতে পারি । আমাদের রাত্রিতে শান্তিতে নিদ্রা যেতে হবে আর দিনের আলোয় সুষ্টুভাবে চিন্তাও করতে হবে । বিতর্কিত বিষয় ঠান্ডা মাথায় বিচার করতে হবে, এটা করতে গিয়ে কোনভাবেই অযৈক্তিক আবেগে তাড়িত হওয়া চলবে না , তাছাড়া চারিত্রিকভাবে হতে হবে উচ্চমানের, যাতে প্রতিটি মানুষ আপনার সস্পর্শে থাকতে চায় ।
জীবনের প্রকৃত স্বার্থকতা হচ্ছে , মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসা, জীবনের প্রতিটি কিছুর সমাধান আল্লাহর দ্বীনে খুজা , সকল কিছুর জন্য আল্লাহর উপর ভরসা করা, সুরা ফাতিহার চার নাম্বার আয়াত যখন নামাজে পড়বেন, তখন একটু জোর দিয়ে বলবেন "আমরা শুধু তোমারই ইবাদত করি তোমারই সাহায্য প্রাথর্না করি" । এই একটি আয়াতের মধ্যে পুরো জীবনের সকল কিছু সুপ্তভাবে বিদ্যামান ।
সত্যি করে বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো কর্পোরেট লাইফে কি সুখ পেয়েছেন? আমি হলফ করে বলতে পারি, আপনি যদি কর্পোরেট লাইফে সুখ খুঁজেন তাহলে আপনি হতাশ হবেন । তাহলে আমার কথা এবার শুনেই দেখুন না-
বাথরুমে ঢুকার পূর্বে দোয়া করে দেখুন, বের হয়ে ও দোয়া পড়ুন, বাসা হতে বের হতে দোয়া করুন, বাসায় প্রবেশ করতে সালাম দিয়ে ঢুকুন , ঘুমোতে যাওয়ার পূর্বে আমল করে শুয়ে দেখুন, ঘুম থেকে উঠতে ও দোয়া পড়ুন । সর্বদা আল্লাহর স্মরণে ব্যস্ত থাকুন। নামাজে সম্পূর্ণ মনোযোগ দিয়ে আল্লাহর সাথে একান্তভাবে গল্প করে দেখুন না সেখানে কত শান্তি লুকিয়ে আছে। আপনি চিন্তা করতে পারছেন তো মহাবিশ্বের প্রতিপালক আপনার সাথে গল্প করবেন, একান্তভাবে ।
এখানে অনেক রুপক কথা আছে, যেগুলো বুঝতে হলে আমার সাথে কথা বলতে হবে । রাসূল (সাঃ) কে আপনার মডেল বানিয়ে নিন আপনি সুখী হবেন নিশ্চিত। আল্লাহর সাথে যারা শক্তিশালী বন্ধন তৈরি করে তাদেরকে পুরো পৃথিবীর সকল শক্তি দিয়ে প্রতিহত করতে পারবেন না ।
শোকরিয়া জানাই সৃষ্টিকর্তার দরবারে, যিনি আমাকে মুহাম্মদ (সাঃ) এর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, এবং পূর্ণাঙ্গ দ্বীন দিয়েছেন, যেখান থেকে আমি জীবনের সকল কিছুর সমাধান পাই । লক্ষ বছর ধরে আমি যদি তোমার ইবাদত করি, তবুও তোমার নেয়ামতের শুকরিয়া আদায় হবে না ।
"আল্লাহ তাআলা তোমাদের অর্থ-সম্পদ ও রূপ-সৌন্দর্য দেখেন না। দেখেন তোমাদের কর্ম ও হৃদয়" ( সহীহ মুসলিমঃ ২৫৬৪)

No comments

Powered by Blogger.